অ্যান্ডি মারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়

 
মিলোস রাওনিচকে হারিয়ে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন অ্যান্ডি মারে। রবিবার লন্ডনে পুরুষ এককের ফাইনালে কানাডার রাওনিচকে ৬-৪, ৭-৬ ৭-৬ গেমে হারিয়েছেন স্কটল্যান্ডের মারে।
 
২০১২ সালে ইউএস ওপেন ও ২০১৩ সালে উইম্বলডন জেতার পর তৃতীয় গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পেলেন মারে।
 
রজার ফেদেরারকে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠেন রাওনিচ। তবে ফাইনালের প্রথম সেটে ৬-৪ গেমে জিতে বকে ধাপ এগিয়ে যান মারে।
 
দ্বিতীয় সেটে টাইব্রেকারে হেরে যাওয়ার ২-০ সেটে পিছিয়ে পড়েন রাওনিচ। তৃতীয় সেটের খেলাও গড়িয়েছিল টাইব্রেকারে। সেখানে ৭-৬ গেমের জয় নিয়ে শিরোপা নিজের করে নেন মারে।