ভৈরব নদীতে গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ

খুলনার ভৈরব নদীতে গোসল করতে গিয়ে ইমরান মোল্লা (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। রবিবার সকাল নয়টার দিকে তিন সে ভৈরব নদে গোসল করতে নামে।
 
জানা গেছে, সোমবার দুপুর একটা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ইমরান নগরীর শেখপাড়া মেইন রোড এলাকার আয়ুব মোল্লার ছেলে। সে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 
 
নৌবাহিনীর দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ৭ নম্বর ঘাট এলাকার এই স্থানটিতে ভৈরব নদীর একটি বাঁক রয়েছে। এই বাঁকে পানি বাধা পেয়ে ঘুরতে থাকে। সে কারণে জোয়ার ও ভাটার সময় এখানে পানির ঘূর্ণন বেগ অত্যন্ত বেশি থাকে।