দেশব্যাপী জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে হোমনায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ইসলামিক ফাউন্ডেশন হোমনা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তে এতে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও স্কুল- কলেজের প্রতিষ্ঠান প্রধানরা অংশ গ্রহণ করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল জব্বারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি সিদ্দিকুর রহমান আবুল, পৌর মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম, ওসি আবুল ফয়সল, মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রধান, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ইব্রাহিম, হোমনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন, রঘুনাথপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইমাম হোসেন, দৌলতপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম, আমিরুল ইসলাম হাই স্কুলের প্রধান শিক্ষক আতিকুর রহমান ও ইফাবার ফিল্ড সুপার ভাইজার হাবিবুর রহমান প্রমুখ।