অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, 'গুলশান হামলা দেশের অর্থনীতি ও বিনিয়োগে কোনো প্রভাব ফেলবে না।' সোমবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।
আবুল মাল আবদুল মুহিত বলেন, গুলশান হামলার কারণে দেশের অর্থনীতি ও বিনিয়োগে কোনো ধরনের প্রভাব পড়বে না।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সাবেক গভর্নর ফরাস উদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটির রিপোর্ট পর্যালোচনা করে চূড়ান্ত করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই তা প্রকাশ করা হবে।