ক্রাইস্টচার্চ ট্রাজেডি : জীবিত ব্যক্তিকে হত্যার অভিযোগ

ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলায় অর্ধশত মানুষ নিহত হয়েছে। অথচ দায়ী বন্দুকধারীর বিরুদ্ধে একজন জীবিত লোককে হত্যার অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নজরে আসার পর ভুলভাবে নিহতের তালিকায় অন্তর্ভূক্ত হওয়ায় ক্ষমা চেয়েছে নিউজিল্যান্ডের পুলিশ।
 
ঘটনায় ওই নারীও ভুক্তভোগী। তবে তিনি এখনো জীবিত আছেন। গত সপ্তাহে যখন অভিযুক্ত ব্যক্তিকে আদালতে হাজির করার সময় ওই নারীকে হত্যার অভিযোগ আনা হয়। তার প্রকাশ করা হয়নি। তবে আটক ব্যক্তির বিরুদ্ধে দ্রুতই আরও অভিযোগ আনা হবে বলে আশা করা হচ্ছে। 

আরও পড়ুন : জাতীয় দলে ফিরেই ইনজুরিতে ডি মারিয়া

নিউজিল্যান্ডের পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ক্রাইস্টচার্চ হামলায় শুরুতে দাখিল করা অভিযোগপত্রে একটা ভুল ধরা পড়েছে। যেখানে ভুক্তভোগী হিসেবে একটি ভুল নাম অন্তর্ভূক্ত হয়েছে। আমরা ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছি। তাকে বলেছি, ভুলভাবে নামটি তালিকাভুক্ত হয়েছে। আমরা তার কাছে ক্ষমা চেয়েছি। অভিযোগপত্র সংশোধন করা হবে। নিউচিজল্যান্ড গুরুতর এই ভুলের দায় নিয়ে ক্ষমা প্রার্থনা করছে। 

আগামী ৫ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিনে নিউজিল্যান্ড পুলিশ সংশোধনের বিষয়ে জানাবে।
 
ইত্তেফাক/কেআই