কোটালীপাড়ায় মুফতি হান্নানের ভাই গ্রেফতার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সির ছোট ভাই মুন্সি কামরুজ্জামান ওরফে মতি মুন্সিকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ।
 
সোমবার দুপুরে তাকে গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক  তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
 
রবিবার গভীর রাতে উপজেলার ঘাঘরকান্দা নামক এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনে মতি মুন্সিকে  গ্রেফতার করা হয়।
 
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ফারুক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।