ইংল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মুস্তাফিজ

ইংল্যান্ড সফরের উদ্দেশ্যে ঈদের পরপরই ঢাকা ফিরে এসেছেন মুস্তাফিজুর রহমান। আগামী বুধবার জুলাই তার ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। তার আগে ইংল্যান্ড যাওয়ার জন্য সব প্রস্তুতি নিতে ব্যাস্ত মোস্তাফিজ।
 
ইনজুরি থেকে সেরে ওঠার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি। ইংল্যান্ড যাওয়ার আগে সেই প্রক্রিয়াটা পূর্ন করার উদ্দেশ্যেই মূলতঃ তার দ্রুত ঢাকায় ফিরে আসা। ঢাকায় এসেই মুস্তাফিজ নেমে পড়েছেন অনুশীলনে। পূনর্বাসনটা যাতে যথাযতভাবে শেষ হয়, সেটাই এখন মূল লক্ষ্য তার।
 
বিসিবির অ্যাকাডেমি জিমনেসিয়ামে কয়েকটি সেসন অতিবাহিত করার পর মুস্তাফিজ ফাইনাল পরীক্ষা দেবেন ফিজিও বায়েজেদুল ইসলামের কাছে। এরপরই তার সর্বশেষ কন্ডিশনটা জানা যাবে। এরপরই ইংল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বিমানে চেপে বসবেন মুস্তাফিজ।
 
এটি হবে তার ক্যারিয়ারে প্রথম ইংল্যান্ড সফর এবং প্রথমবারের মত কাউন্টি ক্রিকেট খেলতে যাবেন তিনি।