মেয়ে আদিরার ‘ছবি’ প্রকাশ করলেন রাণী

 
প্রথমবারের মতো মেয়ে আদিরার ‘ছবি’ প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী রাণী মুখার্জি। রবিবার ইনস্টাগ্রামে মেয়ের ছবি প্রকাশ করেন তিনি।
 
আদিরার কয়েকটি ছবি প্রকাশ করে ক্যাপশনে রাণী লিখেছেন, আমার সবচেয়ে বড় সম্পদ।
 
এর আগে ভক্তদের জন্য শুধু আদিরার ঘরের ছবি প্রকাশ করেছিলেন রাণী।
 
গত বছরের ৯ ডিসেম্বর মা হন রাণী মুখার্জি। এরপর থেকে আর জনসম্মুখে আসেননি তিনি। কিছুদিন আগে স্বামী আদিত্য চোপড়া ছবি ‘বেফিকার’ ছবির শেষ কাজের সময় দেখা যায় তাকে।
 
তবে প্রশ্ন উঠেছে রাণী যে কিনা সবকিছুই ব্যক্তিগত রাখতে পছন্দ করেন তিনি কেন হঠাৎ করে মেয়ের ছবি প্রকাশ করলেন। ছবি প্রকাশের সাথে সাথে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
 
তবে এই খবরের সত্যতা নিশ্চিত করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস।