তানজানিয়ায় ঐতিহ্যবাহী ড্রাম বাদকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে ছিলেন তানজানিয়ার প্রেসিডেন্ট জন পোম্বে জোসেফ ম্যাগুফুলি।
এমনিতে রাজনৈতিক নেতারা কোথাও গেলে সেখানকার আঞ্চলিক পোশাক পরে দেখেন বা খাবার চেখে দেখেন। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একটু এগিয়ে। কোনও সফরে গেলে তিনি আঞ্চলিক বাদ্যিও বাজিয়ে দেখেন! এর আগে ভারতের অরুণাচল রাজ্যেও তাঁকে সেখানকার ‘নাকাড়া’ বাজাতে দেখা গিয়েছিল। আফ্রিকা সফরে গিয়েও বেশ খোশমেজাজেই ড্রাম বাজাতে দেখা গেল মোদীকে রবিবার তানজানিয়ার দার-এস-সালামে। সেই ড্রাম বাজানোর ভিডিও টুইটারে শেয়ার করেছেন মোদী। পিটিআই।
A tune of friendship in Tanzania.https://t.co/leKxhyZzwS
— Narendra Modi (@narendramodi) July 10, 2016