যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ব্যাপারে ঘোষণা দেয়ার পর উত্তর কোরিয়া এর ‘বাস্তব জবাব’ দেয়ার হুমকি দিয়েছে।
দি টার্মিনাল হাই অ্যালটিচুড এরিয়া ডিফেন্স (থাড) ব্যবস্থা পিয়ংইয়ংয়ের হুমকি মোকাবেলায় এককভাবে কাজ করবে।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘নির্মম প্রতিশোধমূলক হামলা মোকাবেলায় আমাদের সেনা বাহিনী পিছপা হবে না।’
উল্লেখ্য, উত্তর কোরিয়া প্রায় নিয়মিতভাবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের হুমকি দিয়ে থাকে।