খুলনায় ট্রলি চাপায় শিশু নিহত

খুলনায় ট্রলিচাপায় আঁঁখি মনি (৭) নামে এক শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে জেলার রূপসা উপজেলার আনন্দনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

রূপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, সকালে মাদ্রাসা থেকে পাশের দোকানে যাচ্ছিল আঁঁখি। এ সময় একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

পুলিশ ট্রলিচালক মিলন শেখকে আটক করেছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

ইত্তেফাক/এএম