পাকিস্তানের ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। হেড কোচ মিকি আর্থারের উপদেশেই জিম্বাবুয়ের এই সাবেক খেলোয়াড়ের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানানো হয়। একইসঙ্গে ফিটনেস ট্রেনার গ্র্যান্ট লুডেনের সঙ্গেও মেয়াদ বাড়ানো হয়েছে।
ধারণা করা হচ্ছিল নতুন করেই নিজের কোচিং স্টাফ সাজাবেন আর্থার। কিন্তু তিনি সেই পথে না গিয়ে আগের ব্যাটিং কোচকে রাখার পক্ষেই ছিলেন। তবে বাড়তি হিসেবে অস্ট্রেলিয়া থেকে ফিল্ডিং কোচ স্টিভ রিক্সনকে উড়িয়ে এনেছেন মিকি আর্থার।
এর ফলে পুরো কোচিং স্টাফদেরই এক বছরের চুক্তি রয়েছে। তবে ভালো পারফরম্যান্স করলে আর্থারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।