নিকারাগুয়া সরকার বিরোধী দলীয় বন্দিদের ৯০ দিনের মধ্যে মুক্তি দিতে সম্মত হয়েছে। দলটির সঙ্গে শান্তি আলোচনা শুরু করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে তারা। দেশটিতে ১১ মাস ধরে রাজনৈতিক সংকট চলছে। সঙ্কট সমাধানে একজন মধ্যস্থতাকারী বুধবার বিরোধীদের মুক্তির এ সংবাদ জানান।
অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস এর বিশেষ দূত লুইস অ্যাঞ্জেল রোসাডিলা এক সংবাদ সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা সরকার বিক্ষোভকালে আটক সকল বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে।
আরও পড়ুন : কামারখন্দে কাভার্ডভ্যানচাপায় কলেজছাত্র নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ
গত বছরের এপ্রিল মাসে সরকারবিরোধী এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকে কেন্দ্র করে বিভিন্ন সহিংসতায় ৩২৫ জন নিহত হ ও ৭শ’ লোককে বন্দি করা হয়। চুক্তিতে ওর্তেগা সরকারের বিরুদ্ধে আরোপিত অবরোধ তুলে নেয়ার বিষয়টিও আলোচনায় অন্তর্ভুক্ত রয়েছে।
ইত্তেফাক/কেআই