জামালপুর স্টেশনে রেলওয়ে পুলিশের পিটুনিতে সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীর মৃত্যুর অভিযোগে জিআরপি থানা ঘেরাও করা হয়।
সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা আব্দুল বারীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সকল মুক্তিযোদ্ধাসহ হাজারো মানুষ জামালপুর জিআরপি থানা ঘেরাও করে রাখে।
পরিস্থিতি সামাল দিলে জামালপুরের পুলিশ সুপার নিজাম উদ্দিনসহ সদর থানার পুলিশ জিআরপি থানায় উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে সঠিক বিচারের আশ্বাস দেন।
জামালপুর শহরে রেলওয়ে পুলিশের পিটুনিতে এক মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত মো. আব্দুল বারিক (৬৫) জামালপুর শহরের হাটচন্দ্রা এলাকার বাসিন্দা। তিনি সিটি ব্যাংকের জামালপুর শাখার নিরাপত্তারক্ষী ছিলেন।