চাঁপাইনবাবগঞ্জে ককটেলসহ ২ জেএমবি সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে গোপন বৈঠকের সময় দুই জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ।
 
রবিবার দিবাগত রাত ৩টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ টি তাজা ককটেল উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন, সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা খাকচাপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. সাইফুদ্দিন ওরফে সাইফুল ইসলাম ওরফে সাব্বির (৪০) ও একই ইউনিয়নের বড় মরাপাগলা গ্রামের হারুন উর রশীদের ছেলে আবুল কাশেম ওরফে তরিকুল (৩৫)।
 
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশ এক প্রেস বিফিং আটককৃতদের গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করে গোয়েন্দা পুলিশ।