ঝিনাইগাতীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পূর্ব রামেরকুড়া গ্রামে সোমবার দুপুরে পানিতে ডুবে আশামনি (৭) ও জয়নব (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
 
আশামনি রামেরকুড়া গ্রামের আসকর আলীর  ও জয়নব জহুরুলের মেয়ে।
 
জানা যায়, বাড়ির পাশে খেলাধূলা করতে করতে সকলের অগোচরে তারা পুকুরের পানিতে নেমে পড়ে। পরে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।