বোন কারিশমার সঙ্গে সিনেমায় কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন কারিনা কাপুর। সর্বশেষ ২০১৩ সালে ডেনজারাস ইশক সিনেমায় দেখা গিয়েছিল কারিশমাকে।
বার্তা সংস্থা আইএএনএসকে কারিনা বলেন, আমার সবসময় ইচ্ছে ছিল কিন্তু এই বিষয়ে কোনো পরিকল্পনা নেই। তবে আমার তার সঙ্গে কাজ করার ইচ্ছা আছে।
তবে কারিশমা বড় পর্দায় ফিরে আসতে আগ্রহী কিনা সেই বিষয়ে সন্দিহান তিনি। কারিনা বলেন, এখন কোনো পরিকল্পনা নেই কারণ আমি জানি না সে বড় পর্দায় ফিরে আসার কথা ভাবছে কী না কারণ তার ছেলে মেয়েরা অনেক ছোট। তার মনোভাব সম্পূর্ণ ভিন্ন। ইন্ডিয়ান এক্সপ্রেস।