চট্টগ্রামের সীতাকুণ্ডে আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি চাপাতি ও চারটি কিরিচ উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি চাপাতি ও চারটি কিরিচ উদ্ধার করা হয়। মঙ্গলবার তাদের আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে আটককৃতদের পরিচয় জানানো হচ্ছে না।