নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান সার্বিক নিরপত্তা ব্যবস্থা ভাল বলে জানিয়েছেন।
সোমবার বিকেলে তার নেতৃত্বে ৯টি মন্ত্রণালয়ের ৯ জন সচিব রূপপুর প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শন টিমে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এনডিসি, ভূমি মন্ত্রণালয়ের সচিব মেসবাহ উল আলম, তথ্য মন্ত্রণালয়ের সচিব মুরতজা আহমেদ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, পরিবশে ও বন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় ।
স্বরাষ্ট্র সচিব জানান, প্রকল্প এলাকায় পুলিশ ফাঁড়ি নির্মাণের জন্য ইতোমধ্যেই অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন দেয়া হয়েছে। এক মাসের মধ্যেই পুলিশ ফাঁড়ি বসবে বলে তিনি জানিয়েছেন।