ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৪ দিন বন্ধ

চারদিনের বন্ধের কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম। বৃহস্পতিবার থেকে আগামী ২৪ মার্চ পর্যন্ত বন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

 

আগামী ২৫ মার্চ সোমবার থেকে আবার যথারীতি চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে, পাসপোর্ট যাত্রীরা এ সময় যথারীতি যাতায়াত করতে পারবেন। হিন্দু সম্প্রদায়ের দোল পূর্ণিমা (হলি), সাপ্তাহিক ছুটি ও আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা প্রশাসন ও ভারতীয় সিএন্ডএফের যৌথ সিদ্ধান্তে এই চারদিন বন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন : পুলিশ হেফাজতে জামায়াত কর্মীর মৃত্যু, উত্তাল কাশ্মীর

ভোমরা স্থল-বন্দর শুল্ক স্টেশনের সহকারী পরিচালক মো. নিয়ামুল হাসান জানান, ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ ব্যাপারে আমাদের কাছে একটি চিঠি দিয়েছেন। তবে, এই চারদিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও কাস্টমস অফিস যথারীতি খোলা থাকবে এবং বন্দর দিয়ে এ সময় পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।

 

ইত্তেফাক/ইউবি