ত্রিশালে ব্রিজের রেলিং ভেঙ্গে বাস নদীতে, নিহত-১

ময়মনসিংহের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বানার নদীর উপর ব্রিজের রেলিং ভেঙ্গে পড়ে পড়ে গেছে। এতে ১ যাত্রী নিহত ও ২০ যাত্রী আহত হয়েছে। আহতদের ত্রিশাল ও  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।
সোমবার রাত সাড়ে ১১ টার সময় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক শহীদুর রহমান জানান, ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পাঠানো হয়েছে।

ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।