লক্ষ্মীপুরের রামগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত হারুন (৩২) নামের এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার লামচর ইউনিয়নের কাশিনগর গ্রাম এই ঘটনা ঘটে।
এই ঘটনায় ওসমান চাকমা ও নেছার নামের পুলিশের দুই কনস্টেবল আহত হন। পরে ঘটনাস্থল থেকে দুইটি বিদেশি এলজি, ছয় রাউন্ড গুলি, পাঁচটি রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
নিহত হারুন একই এলকার শরব আলীর ছেলে। তার বিরুদ্ধে থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাশিনগর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ীতে একদল ডাকাত অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ ঐ এলাকায় অভিযান চালালে ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশ আত্মরক্ষার্থে বেশ কয়েক রাউন্ড গুলি করলে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় হারুনকে গ্রেফতার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আহত দুই পুলিশকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।