কুমিল্লায় ৩১ বছর পর আবদুর রশিদ (৬৫) নামে ডাকাতি মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকালে জেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ রাজা চাপিতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। তিনি ওই গ্রামের অছিম উদ্দিনের পুত্র।
জানা গেছে, ডাকাতি মামলায় ১৯৮৫ সালে কুমিল্লার আদালতে আবদুর রশিদের ৭ বছরের কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। এরপর থেকে গত ৩১ বছর যাবত তিনি পলাতক ছিলেন।
বাঙ্গরা বাজার থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামির নিজ গ্রাম রাজাচাপিতলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হবে।