টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ৯ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
বাসাইল থানার ওসি নুরুল ইসলাম খান জানান, সকালে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যান চালক নিহত হন। এ সময় ট্রাকের চালকসহ ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের একজন চিকিৎসাধীন মারা যান। হতাহতদের পরিচয় জানা যায়নি।