দীপিকার জন্য শেরওয়ানি পরবেন ভিন ডিজেল!

 
‘ত্রিপল এক্স’ সিক্যুয়েলের মাধ্যমে খুব শিগগিরই হলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোণের। ছবিটির শুটিং শেষ, এবার প্রচারণার পালা। ছবিটির সহশিল্পীদের জন্য উপহার কিনেছেন দীপিকা।
 
ভারতের একটি শীর্ষস্থানীয় পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ‘ট্রিপল এক্স-দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ সহশিল্পীদের জন্য কিছু উপহার কিনেছেন দীপিকা। এর মধ্যে ভারতের ঐতিহ্যবাহী পোশাক শেরওয়ানি ও শাড়ি রয়েছে। ভারতে যখন ‘ট্রিপল এক্স’ ছবির প্রচারণা চালাতে তারকারা আসবেন তখন তাদের ভারতের ঐতিহ্যবাহী পোশাকে দেখা যাবে।
 
দীপিকা বলেছেন, আমি ভিন ও বাকিদের ভারতীয় উপহার দিয়েছি। আশা করছি, যখন আমরা ভিনকে পাঠানি পোশাক অথবা শেরওয়ানিকে দেখতে পাব।
 
বর্তমানে ভারতেই আছেন দীপিকা। সঞ্জয় লীলা বানশালির পরবর্তী ছবি ‘পদ্মাবতী’ ছবিটি শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। আগামী সেপ্টেম্বরে ছবিটি শুটিং শুরু করবেন তিনি। ছবিতে তার দীপিকার প্রেমিক রণবীর সিংকেও দেখা যাবে। খবর: ওয়ান ইন্ডিয়া।