নকলায় জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন

নকলা উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা পৌরএলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিরোধ সমাবেশ থেকে গ্রাম-গঞ্জে, পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠনের মাধ্যমে দেশ থেকে জঙ্গি ও সন্ত্রাসীদের নির্মূলের আহ্বান জানানো হয়েছে। 
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে মানববন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ, ১৪ দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ গ্রহণ করেন।