কালীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক যুবকের লাশ উদ্ধার করছে পুলিশ। নিহত প্রিন্স গমেজ (২৪) উপজেলার তুমলিয়া ইউনিয়নের পিঁপড়াশুর গ্রামের সিমন গমেজের ছেলে।
 
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে পরিবারের লোকজন বাড়ির পাশে একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। দুপুরে সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করা হয়।
 
পুলিশের ধারণা, প্রিন্স আত্মহত্যা করেছে।
 
এলাকাবাসী জানায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। 
 
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. আজিজুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।