উত্তর কোরিয়া তাদের পরমাণু পরীক্ষা কেন্দ্র সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখতে সেখানে জোর কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছে মার্কিন থিঙ্কট্যাঙ্ক। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে এগুলো দেখা গেছে বলে সোমবার জানানো হয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ইউএস-কোরিয়া ইনস্টিটিউট জানায়, গত ৭ জুলাই থেকে স্যাটেলাইটে পাওয়া বিভিন্ন ছবি থেকে মনে করা হচ্ছে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা কেন্দ্র পুঙ্গি-রিতে পরমাণু পরীক্ষা সংশ্লিষ্ট সরবরাহ জোরদার করা হয়েছে। তারা গত জানুয়ারিতে এ কেন্দ্র থেকে তাদের চতুর্থ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়।
এ পরীক্ষা চালানোকে কেন্দ্র করে কোরীয় অঞ্চলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর: এএফপি।