শিবপুরে মুক্তিযোদ্ধা হত্যা মামলার সাক্ষীর খড়ের পাড়ায় আগুন

নরসিংদীর শিবপুর উপজেলার বিরাজনগর গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল হাই হত্যা মামলার এক নম্বর সাক্ষী তারই ছোট ভাই মো। হারিছ মিয়ার বাড়িতে গত রবিবার (১০ জুলাই) গভীর রাতে ৩টি খড়ের পাড়ায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে তার প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়। স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেনসহ এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এর সুষ্ঠু বিচারের দাবি জানান।
 
এ ব্যাপারে মো। হারিছ মিয়া আজ মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন অভিযোগ পেয়েছেন বলে জানান।