টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় তিন মাদক ব্যবসায়ীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমুর রহমান এ সাজার আদেশ দেন।
সোমবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তাদের আটক করে পুলিশ। এরা হলেন- শামছুল হক (৫৫), নজরুল ইসলাম (৪৫) ও মইফুল বেগম (৫৯)।
সাজাপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন বলে গোপালপুর থানার ওসি আব্দুল জলিল জানিয়েছেন।