মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার আফগানিস্তানে পৌঁছেছেন।
যুক্তরাষ্ট্র ও ন্যাটো সংঘাতপূর্ণ এদেশে বেশ কয়েক হাজার সৈন্য রাখার অঙ্গীকার ব্যক্ত করার কয়েকদিন পর তিনি এ সফরে গেলেন। কার্টার কাবুলের উপকণ্ঠে বাগরাম বিমান ঘাঁটিতে অবতরণ করেন। পরে রাজধানীতে প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ’র সঙ্গে তার সাক্ষাত করার কথা রয়েছে। এএফপি।