সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার

সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লাবসা ইউপি চেয়ারম্যান আবদুল আলিমকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
 
মঙ্গলবার বেলা ১২ টার দিকে সাতক্ষীরার তালতলার মিলবাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে সাতক্ষীরা সদর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, নাশকতাসহ পাঁচ মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।