নিরাপদ যৌনতায় বিশ্বাস করি: সানি লিওন

বলিউড অভিনেত্রী সানি লিওন বলেছেন, তিনি নিরাপদ যৌনতাকে সমর্থন করেন। আর এজন্য তার ভক্তদের যৌনবাহিত রোগ অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করতে কনডম ব্যবহারের আহ্বান জানিয়েছেন।
 
একটি কনডম ব্র্যান্ডের প্রচারণায় গিয়ে সানি বলেন, আমি নিরাপদ যৌনতায় বিশ্বাস করি। এটা সবসময় আমার বিশ্বাসের অংশ ছিল তাই এই ধরণের ব্র্যান্ডের সঙ্গে নিজের নাম জড়িয়েছি।
 
সাবেক এই পর্নতারকা বেশ কয়েকটি জনপ্রিয় কনডম ব্র্যান্ডের সঙ্গে নিজের নাম জড়িয়েছেন যেখানে বলিউডের বেশির ভাগ শীর্ষ তারকারা কখনো এই পণ্যে নিজের নাম জড়াননি। এই প্রসঙ্গে সানি বলেন, এটা আসলে নির্ভর করে কেউ কোনো বিষয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে কী না। এটা কারো জীবনের লক্ষ্যের উপরও নির্ভর করে।
 
ওই অনুষ্ঠানেই ফ্যাশন ফটোগ্রাফার ডাব্বু রাতনানির ক্যামেরায় তোলা বিকিনি ক্যালেন্ডার উন্মোচন করেছেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস।