কমলাপুরে লিফটের নিচ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

রাজধানীর কমলাপুরে একটি বহুতল ভবনের লিফটের নিচে থেকে ওই ভবনের এক বাসিন্দার লাশ উদ্ধার করা হয়েছে।
 
তার নাম জাহাঙ্গীর আলম চৌধুরী (৭০)। সোমবার দুপুরে তিনি নিখোঁজ হন। মঙ্গলবার দুপুরে লিফটের নিচে থেকে তার লাশ উদ্ধার করা হয়। জাহাঙ্গীর আলম চৌধুরী ১৬ তলা ওই ভবনের ১৬/বি নম্বর ফ্লাটের বাসিন্দা ছিলেন।
 
মতিঝিল থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, ১৫২/১৫৭/এ বিশ্বাস টাওয়ারের বাসিন্দারা ওই ভবনের লিফটের নিচ থেকে দুর্গন্ধ পেলে পুলিশকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।
 
তিনি আরো বলেন, লিফটের নিচে ওই বৃদ্ধ কিভাবে পড়ে গেছে তা তদন্ত করা হচ্ছে। নাকি কেউ তাকে হত্যা করে লাশ ফেলে রেখেছে তা তদন্ত করা হচ্ছে।লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।