দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার পরিকল্পনার অভিযোগে যমজ দুই ভাইসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
দূতাবাস ছাড়াও ইহুদিদের মালিকানাধীন একটি ভবনে হামলা চালনোরও পরিকল্পন করছিল তারা। যমজ বাদে যে অপর দুইজনকে গ্রেফতার করা হয়েছে তারাও আপন ভাই-বোন বলে দেশটির পুলিশ কর্মকর্তারা জানিয়েছে।
ব্রান্ডন লি এবং টনি লি থুলসি নামের ওই দুই যমজসহ গ্রেফতার চারজনের বিরুদ্ধে ষড়যন্ত্র, অস্ত্র নিয়ে হামলাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। রবিবার জোহানেসবার্গ থেকে এ চারজনকে গ্রেফতার করা। গ্রেফতার অপর দুই ভাই-বোনের নাম ফাতিমা ও ইব্রাহিম মোহাম্মদ প্যাটেল বলে জানিয়েছেন তিনি।
আদালতে শুনানি হওয়ার আগে ১৯ জুলাই পর্যন্ত তারা পুলিশ হেফাজতে থাকবেন।-রয়টার্স