ফোর্বসের সেরা ১০০ সেলিব্রেটির তালিকায় শাহরুখ ও অক্ষয়

চলতি বছরের সবচেয়ে বেশি আয় করা সেলিব্রেটিদের তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান ও অক্ষয় কুমার। ফোর্বসের করা আয়ের দিক দিয়ে সেরা ১০০ তালিকায় ৩৩ মিলিয়ন ডলার নিয়ে ৮৬তম অবস্থানে আছেন শাহরুখ, যেখানে ৩১.৫ মিলিয়ন ডলার ৯৪তম অবস্থানে আছেন অক্ষয়।
 
১৭০ মিলিয়ন ডলার আয় নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন টেইলর সুইফট। ফোর্বস বলেছে, শাহরুখ খান ‘ফ্যান’ সিনেমায় হিটের পাশাপাশি অসংখ্য এনডোর্সমেন্ট থেকে এই আয় করেছেন। গত বছরের ৭৬ অবস্থান থেকে ৯৪তম অবস্থানে ছিটকে যাওয়া অক্ষয় তিনটি হিট সিনেমা উপহার দিয়েছেন। 
 
তালিকায় টেইলর সুইফটের পরে রয়েছে ব্যান্ড দল ওয়ান ডিরেকশন, জেমস প্যাটারসন, রিয়াল মাদ্রিদ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো (৪), বাস্কেটবল খেলোয়াড় (১১) ও ম্যাডোনা (১২)। ফোর্বস জানিয়েছে, ১০০ সেলিব্রেটি ৫.১ বিলিয়ন ডলার আয় করেছেন গত এক বছরে। ইকোনমিক টাইমস।