ইতালিতে ট্রেন দুর্ঘটনায় নিহত ২০

ইতালির দক্ষিণাঞ্চলীয় পুগলিয়া অঞ্চলে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। ইতালির মিডিয়া এ খবর জানায়। 
 
 
সরকারি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, এ ঘটনায় বিপুল সংখ্যক লোক আহত হয়েছে। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায় উদ্ধার কর্মীরা দুর্ঘটনায় বিধ্বস্ত দুটি বগির মধ্য থেকে আটকা পড়া যাত্রীদেরকে উদ্ধার করছে। ঘটনাস্থলে এখনো বহু মানুষ আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী রেঞ্জি বলেছেন, এখন আমাদের চোখ দিয়ে অশ্রু পড়ছে। কর্তৃপক্ষ ঘটনাকে নাটকীয় বলে উল্লেখ করে, রক্তদানের আহ্বান জানিয়েছেন তারা। বিবিসি।