ছয় বছরের শিশুকে তুলে নেয়ার চেষ্টা ঈগলের

অস্ট্রেলিয়ার একটি অনুষ্ঠানে ছয় বছরের এক ছেলেকে তুলে নেয়ার চেষ্টা করেছে বিশাল এক ঈগল। মঙ্গলবারের এ ঘটনা দেখে উপস্থিত সবাই চমকে ওঠেন।
তবে তাকে নিতে পারেনি পাখিটি। ছেলেটি সুস্থ আছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের কাছে মনে হয়েছিলো ঈগলটি যেন শিশুটিকে একটি ‘ছোটো প্রাণীর’ মতো তুলে নিতে চাইছিলো।
 
ছেলেটির প্রকৃত বয়স বা পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে তার বয়স ছয় থেকে আট বছর।
 
ক্রিস্টিন কনেল নামে এক দর্শনার্থী জানান, হামলার সময় তিনি ও তার স্বামী পার্কেই ছিলেন। তিনি বলেন, ‘আমি দেখলাম বাচ্চাটিকে ১৫ মিটার দূরে একটি ঈগল তুলে নেয়ার চেষ্টা করছে। তার পাশে বসা একজন শব্দ করে ঈগলকে তাড়ানোর চেষ্টা করে।’
 
শব্দে ভয় পেয়ে ঈগলটি বাচ্চার হুডি ধরে উঠাতে চেষ্টা করে। ঘটনার শুরু পাখিদের নিয়ে একটি অনুষ্ঠানে। মূলত সেই অনুষ্ঠানেই পরিবার নিয়ে বেড়াতে এসেছিলো ছেলেটি। সেখানেই ঘটে বিপত্তি। পরে আয়োজকরা অনুষ্ঠান বাতিল করেন। বিবিসি