কুমিল্লার চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে জীবন সাহা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্টের পর সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। জীবন চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামের শংকর চন্দ্র সাহার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঘরের মধ্যে বৈদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে জীবন।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার আব্দুল্লাহ আল-মামুন জানান, জীবনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।