নাটোরের জনসেবা হাসপাতালে রোগীর শরীর থেকে কিডনি চুরির অভিযোগে করা ২০১৭ সালের একটি মামলায় সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার অতিরিক্ত চীফ জুডিসিয়াল আদালতের বিচারক মামু-নুর রশিদ এই আদেশ দেন। আদেশে আগামী ১৬ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আরো পড়ুন: পুলিশ হেফাজতে জামায়াত কর্মীর মৃত্যু, উত্তাল কাশ্মীর
সিংড়া উপজেলার ছোট চৌগ্রাম এলাকার ফজলু বিশ্বাস ২০১৭ সালে নাটোরে রোগীর শরীর থেকে কিডনি চুরির অভিযোগে ওই বছর ৮ ফেব্রুয়ারি আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. এমএ হান্নান এবং জনসেবা হাসপাতালের পরিচালক রফিকুল ইসলামসহ চারজনকে আসামি করা হয় । ওই মামলায় চিকিৎসককে আটক হলেও বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
ইত্তেফাক/অনি