রাজধানীর নারায়ণগঞ্জের কাঁচপুরে বাসচাপায় কামাল হোসেন (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কামালের পরিচয় জানা যায়নি।
কাঁচপুর হাইওয়ে পুলিশ কনস্টেবল শাহদাত জানান, সকাল ৯টার দিকে কাঁচপুর এলাকায় দ্রুতগতির যাত্রীবাহী একটি বাস থামানো একটি ট্রাককে ধাক্কা দিয়ে এক পথচারীকে চাপা দেয়। এতে পথচারী কামাল গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।