ইসরাইলের এক সীমান্ত পুলিশ গুলি করে এক ফিলিস্তিনীকে হত্যা ও একজনকে আহত করেছে। ইসরাইলের দখলকৃত পশ্চিত তীরে বুধবার এ ঘটনা ঘটেছে। দুই ফিলিস্তিনি গাড়ি চালিয়ে পুলিশ কর্মকর্তাদের দিকে যাওয়ার সময় ওই সীমান্ত পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালায়।
ইসরাইলি সেনাবাহিনীর এক মহিলা মুখপাত্র জানান, জেরুজালেমের উত্তর-পূর্বাঞ্চলের আল রামে এলাকায় পুলিশের অভিযান চলছিল। অভিযানকালে পুলিশ একটি অস্ত্র তৈরির কারখানা আবিষ্কার করে। এ সময় একটি গাড়ি কর্মকর্তাদের দিকে আসতে থাকে।
তিনি বলেন, বিপজ্জনক মনে করে এক সীমান্ত পুলিশ গুলিবর্ষণ করে। এতে একজন নিহত ও একজন আহত হয়। এ ছাড়া গাড়িতে থাকা আরো একজনকে আটক করা হয়েছে।
এক উর্ধ্বতন সেনা কর্মকর্তা জানান, চলতি বছরের শুরু থেকে ইসরাইলের নিরাপত্তা বাহিনী পশ্চিম তীরে অস্ত্র তৈরির ভূগর্ভস্থ ওয়ার্কশপে অভিযান চালিয়েছে। অভিযানকালে এ ধরণের ১৬টি ওয়ার্কশপ বন্ধ করে দেয়া হয়েছে। বাসস।