কুলাউড়া থেকে নিখোঁজ দুই স্কুলছাত্রী পুলিশের হেফাজতে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর দুই স্কুলছাত্রী পপি রাণী চন্দ (১১) ও রিয়া বেগম (১২) মঙ্গলবার রাতে ঢাকার শাহ্জাহানপুর থানা পুলিশের হাতে আটক হয়েছে বলে জানা গেছে।
 
নিখোঁজ ওই দুই ছাত্রীকে উদ্ধারের খবর পেয়ে মঙ্গলবার দিবাগত গভীর রাতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামছুদ্দোহা পিপিএম দুইজনের অভিভাবককে সঙ্গে নিয়ে আটক ছাত্রীদের সনাক্ত করার জন্য ঢাকার উদ্দেশে রওনা হন।
 
কুলাউড়া থানা পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার পর উদ্ধার করা মেয়ে দুটিকে নিয়ে তারা থানার ওসিসহ অভিভাবকরা কুলাউড়ায় পৌছাবেন।