গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তিন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল পাশা (৪৫) মারা গেছেন। তিনি টাঙ্গাইল জেলার কালিহাতি থানার ঝাপড়াজান এলাকার লিয়াকত আলীর ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, তিন মামলায় প্রত্যেকটিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল পাশা ওরফে পাশা (৪৫) বুধবার সকাল নয়টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় প্রথমে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।