টেকেরহাটে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে বুধবার জুয়া খেলার প্রতিবাদ করায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন ।
 
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কমপক্ষে ৩০ রাউন্ড রাবার বুলেট  নিক্ষেপ করে। এ সময় রাস্তার উভয় পাশে দুই শতাধিক যানবাহন আটকা পড়ে।
 
জানা গেছে, টেকেরহাট বন্দরের ব্রিজের গোড়ায় জুয়াড়িরা দীর্ঘদিন ধরে তিন তাসের জুয়া খেলে আসছিল। বুধবার দুপুর ১টার দিকে রাজৈর উপজেলার পৌর কমিশনার বাবুল বাঘার ভাই আরিফুর রহমান টিপু জুয়া খেলার প্রতিবাদ করলে জুয়াড়িরা তাকে মারপিট করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঘোষালকান্দি ও পূর্বসরমঙ্গল গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয় ।
 
রাজৈর উপজেলা নির্বাহী মিজানুর রহমান  জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।