ওসমানী বিমানবন্দরে কঠোর নিরাপত্তা বলয়

জঙ্গি হামলার ঘটনায় দেশের সব বিমানবন্দরের ন্যায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়।
 
মঙ্গলবার সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জঙ্গি হামলার ঘটনায় বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদারের বিষয়টি জানানোর পর রাত থেকেই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়।
 
ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার সংশ্লিষ্ট সকল ইউনিটের সঙ্গে বৈঠক করে সবগুলো ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে হয়।
 
সূত্র জানায়, ওসমানীতে বিজিবির ৬ সদস্যকে ডগ স্কোয়াডসহ মোতায়েন করা হয়। এ ছাড়া সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ ও আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এবিপিএন) সদস্যরা নিরাপত্তার দায়িত্বে আছেন। ওসমানী বিমানবন্দরে বর্তমানে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্টরা।