অরুণাচলে কংগ্রেসের ক্ষমতা ছিনিয়ে নেয়া ছিল অসাংবিধানিক

ভারতের অরুণাচল প্রদেশে কংগ্রেসের রাজ্য সরকারকে বরখাস্ত করা অসাংবিধানিক ছিল জানিয়ে দেশটির সর্বোচ্চ আদালত রায় দিয়েছে।
 
সেইসঙ্গে আদালত ফের মুখ্যমন্ত্রী নাবাম টুকির সময়কার স্থিতাবস্থা ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে। ফলে আপাতত ক্ষমতাচ্যুত হতে চলেছেন বিজেপির সাহায্যে অরুণাচলে ক্ষমতায় আসা মুখ্যমন্ত্রী কালিখো পুল।
 
অরুণাচলের ২১ জন এমএলএ নাবাম টুকির বিরুদ্ধে বিদ্রোহ করলে তাকে বরখাস্ত করেছিল কেন্দ্র সরকার। এর ফলে উত্তরাখণ্ডের পর অরুণাচলেও ঘুরপথে ক্ষমতা দখল করতে গিয়ে আইনি ধাক্কায় মুখ থুবড়ে পড়ল কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি।