মালয়েশিয়ার হাসপাতালে মোসাদ্দেক আলী ফালু

 
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুকে চিকিত্সার জন্য মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

তিনি নিউমোনিয়ায় ভূগছেন। এর আগে অসুস্থতার বিবেচনায় নাশকতার একাধিক মামলা থেকে গত বছর জামিনে মুক্তি পান তিনি। মোসাদ্দেক আলী ফালু দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।