বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'বেগম খালেদা জিয়ার ঐক্যের ডাক উপেক্ষা করার মাধ্যমে জাতির আশা-আকাঙ্ক্ষাকে সরকার উপেক্ষা করেছে।' বুধবার দিবাগত রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ২০ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
বুধবার রাত সোয়া ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুরু হয় এ বৈঠক। এতে যোগ দেন জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের শরীক দলগুলোর শীর্ষস্থানীয় নেতারা।
বৈঠকে সমন্বয়কের দায়িত্ব পালন করেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিএনপির স্থায়ী কমিটির ও সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন বেগম জিয়া।