অর্পিতার পার্টিতে সালমান-লুলিয়া

 
বলিউড অভিনেতা সালমান খান ও তার কথিত প্রেমিকা লুলিয়া ভান্তুর আলোচনা খোরাক জুগিয়ে চলছেন। প্রায়ই তারা যুগলবন্দী হচ্ছেন পাপ্পারাজিদের ক্যামেরায়।
 
বুধবার মুম্বাইয়ে নিজের বাড়িতে একটি পার্টির আয়োজন করেছিলেন সালমান খানের বোন অর্পিতা খান। সেখানে একসঙ্গে হাজির হয়েছেন। তাদের দুইজনের পরণে ছিল কালো রঙের পোশাক।
 
সালমান কিংবা লুলিয়া দুইজনের কেউই তাদের প্রেমের সম্পর্কের বিষয়ে মুখ না খুললেও প্রায়ই একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে। এর আগে গত ৬ জুলাই সর্বশেষ ‘সুলতান’ ছবির স্ক্রিনিংয়ে দেখা গিয়েছিল তাদের।
 
সাত দিনে ‘সুলতান’ ছবিটি ২০০ কোটি রুপি আয় করায় এটি উদযাপন করতেই পার্টির আয়োজন করেছিলেন অর্পিতা। পার্টিতে আরবাজ খান, সোহেল খান, অর্জুন রামপাল, বরুণ ধাওয়ান ও অমৃতা আরোরাও উপস্থিত ছিলেন। খবর: এনডিটিভি।